# Tags

লোহাগড়ায় বিএনপির গণ সমাবেশে নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন চাইলেন তৃণমূল নেতৃবৃন্দ

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে কর্মশালা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী হাইস্কুল মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির গণ সমাবেশে নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন চাইলেন তৃণমূল নেতৃবৃন্দ।

জানা যায়, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি বারবার কারাবরণকারী ত্যাগী নেতা মোঃ আহাদুজ্জামান বাটু।
নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ অলিয়ার রহমান, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা, নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জননেতা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম কে ধানের শীষ প্রতিক দেবার জন্য দলীয় প্রধানকে সমাবেশের মাধ্যমে অনুরোধ জানান।